Pabna



ক্রাইমজোন খ্যাত নগরবাড়িঘাট ও কাশিনাথপুরে সক্রিয় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার ক্রাইমজোন হিসেবে খ্যাত নগরবাড়িঘাট এবং কাশিনাথপুর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ভয়ংকর মাদক ব্যবসায়ী একটি চক্র।

করোনার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্তাতার সুযোগে চক্রটি মাদক ব্যবসার পাশাপাশি রমরমা জুয়ার আাসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের অর্থ সম্পদ।অভিযোগে প্রকাশ আমিনপুর থানার হরিরামপুর গ্রামের আব্দুল ছাত্তার এবং তার বখাটে সন্তান বাবু এই চক্রের মূল হোতা।এরা গত কিছুদিন আগে একই থানার চরকান্দি সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের বাড়িটি জোরপূর্বক দখল করে নিয়ে বিভিন্ন প্রানঘাতি মাদকের আড়ৎ বসিয়েছে।যমুনা নদীপথে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা এনে সমগ্র জেলায় ছড়িয়ে দিচ্ছে।অভিযোগে প্রকাশ, আব্দুল ছাত্তার এবং তার ছেলে বাবু বিভিন্ন সময় চাদাবাজি, ছিনতাইয়ের সাথে জড়ি। এ ব্যাপারে এলাকাবাসী বিভিন্ন সময় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

গত ৩ জুন ঐ বাড়ির প্রকৃত মালিক শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন তার বাড়ির দখল ছেড়ে দিয়ে এসব অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানালে মাদক ব্যবসায়ী বাবু ও তার সহযোগিরা বৃদ্ধ শিক্ষককে গুরুতর জখম করে। তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছ।
এ ব্যাপারে আমিনপুরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন জনান, এবিষয়ে দ্রুত পদক্ষেপের ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই