Pabna



পাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চুড়ান্ত ফল প্রকাশ


পাবিপ্রবি প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের  ভর্তি পরীক্ষার চুড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। 
এ এবং বি ইউনিটে সাক্ষাৎকার পরবর্তী চুড়ান্ত ভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের চয়েস ও মেধাক্রমানুযায়ী প্রাপ্ত বিভাগ প্রকাশিত হয়েছে। বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৬ জানুয়ারী ২০১৯ থেকে ৯ জানুয়ারী ২০১৯ তারিখ  (রবি, সোম, মঙ্গ ও বুধবার) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্তৃপক্ষ নির্ধারিত ফি সমূহ অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে জমাদানপূর্বক স্ব স্ব হল, অনুষদ ও বিভাগে নির্ধারিত ফি সমূহ জমা দিয়ে ভর্তি হতে বলা হলো। বিভাগ ভিত্তিক প্রকাশিত তালিকায় চুড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীগণ নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন চুড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে   এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে।


কোন মন্তব্য নেই