Pabna



সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, অতি যতœ সহকারে শিক্ষা দানের মাধ্যমে শিক্ষর্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীদের শাসন করতে বারন নাই, তবে কমলমতি শিক্ষার্থীদের ভালোবাসা দিয়ে তাদের শিক্ষা দান করতে হবে। শিক্ষকদের কোন ব্যবহার যাতে করে শিক্ষার্থীদের খারাপ না লাগে সে দিকে খেয়াল রাখতে হবে।
ক্লাসে সকল বিষয়ে ভালো ভাবে শিক্ষার্থীকে পড়া বুঝিয়ে পড়তে হবে। যাতে করে তাদের প্রাইভিট পড়তে না হয়। আর নিজের স্কুলের শিক্ষার্থীদের প্রাইভিট পড়াতে পারবে না শিক্ষক। 
এমপি প্রিন্স আরো বলেন, আওয়ামীলীগ সরকার যে ভাবে শিক্ষাখাতে উন্নয়ন করে যাচ্ছে তা অকল্পনীয়। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান অনুন্নত থাকবে না। আর শিক্ষা মান উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বসানো হয়েছে।
রবিবার দুপুরে  পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার পরিবেশ নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন থাকলে শিক্ষার্থীরা পড়াশুনা প্রতি মনোযোগী হবে। তাই বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার রাখা আমাদের সকলের দায়িত্ব।  তিনি আরো বলেন, শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করতে পারবে না। কারন মোবাইল ব্যবহারের ফলে একদিকে যেমন  শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে,অন্যদিকে তারা খারাপের দিকেও চলে যাচ্ছে। তাই শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার ও কোন শিক্ষার্থী যদি স্কুলে মোবাইল নিয়ে আসে তাহলে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে অতিথিবৃন্দরা বিদ্যালয়ের টয়লেট,বেসিং সহ সকল কিছু পরিস্কারের উদ্বোধন করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার,সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা)হরিস চন্দ্র চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা)তাপসী রানী সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  শাওয়াল বিশ^াস,পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: তসলিম হাসান সুমন,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌহিকুর আলম, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান সুইট,জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি 
আব্দুল মোমেন নান্নু,সহ-সভাপতি শ্রী বিশ^জিৎ ঘোষ, থানা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদ হোসেন খোকন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও সকল অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।

কোন মন্তব্য নেই