Pabna



পাবনা সদরসহ ৩ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

বিশেষ প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সারা দেশের ন্যায় পাবনার ৩টি হাসপাতালে অভিযান চালিয়েছেন। এ সময় তারা চিকিৎসকদের  দায়িত্বে অবহেলা ও রোগির ঔষুধ প্রদানে অনিয়ন খুজে দেখার পাশাপাশি সেবা প্রত্যাশীরা কাংখিত সেবা পাচ্ছেন কিনা সেগুলো তদন্ত করেন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করেন।  
পাবনা সমন্মিত দুদক কার্যালয়েল উপ-পরিচালন (চলতি দায়িত্ব) আতিকুর রহমান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সকাল ৯ টার দিকে সারা দেশের ন্যায় পাবনা জেনারেল হাসপাতাল এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাবনা জেনারেল হাসপাতালে ৪৯ জন চিকিৎসকের স্থনে ১৪ জনের উপস্থিতি পাওয়া যায়। এরপরই আটঘরিয়া ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও চিকিৎসকদের অনুপস্থিতি লক্ষ্য করা যায় এবং পর্যাপ্ত ঔষুধ থাকা সত্বেও রোগীদের তা দেওয়া হয়না বলেও জানান দুদক কর্মকর্তারা।  
তিনি আরো বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে আমরা পাই নাই, বিষয়টি তাৎক্ষনিক ভাবে আমরা আমাদের প্রধান কার্যালয়ে তথ্য পাঠানো হয়েছে। 
আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।  

কোন মন্তব্য নেই