বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলার ধানুয়াঘাটা কেন্দ্রীক ফরিদপুর, চাটমোহর, আটঘরিয়া, ভাঙ্গুড়া উপজেলার ৩১ টি বিদ্যালয়ের জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোসাইটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনিরের স্বার্বিক তত্বাবধানে গতকাল শুক্রবার বিকেল ৩ টায় ধানুয়াঘাটা বাজারে অনুষ্টান শুরু হয় এবং সাংষ্কৃতিক অনুষ্টানের মধ্যে দিয়ে শেষ হয়।
ধানুয়াঘাটা বাজারে এক জনাকীর্ণ এই অনুষ্ঠানে অতিথি ছিলেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম রেজা, অধ্যক্ষ মো: তোরাব আলীসহ সকল স্থানীয় সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ।
প্রত্যন্ত পল্লীর ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষায় উৎসাহিত এবং মুক্তিযুদ্ধের প্রেরণায় সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয় বলেও আয়েঅজকরা জানান।

কোন মন্তব্য নেই