পাবনায় শান্তিপুর্ন ভোট গ্রহণ সম্পন্ন ভোটারের উপস্থিতি কম
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার পাবনায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ন পরিবেশে ৮টি উপজেলায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।
বেড়া উপজেলার আমিনপুরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে সুলতানা খানম নামের এক মহিলা ইউপি সদস্যকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। ফরিদপুরের সাভার ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চাটমোহরের বরদানগর ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, জেলায় শান্তিপুর্ন ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশাসনের তরফ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে ছিল ৩৮ জন ম্যাজিস্ট্রেট ১ হাজার৭৩২ জন পুলিশ সদস্য, ৬ হাজার২৭২ জন আনসার-ভিডিপি সদস্য এবং ১৭ প্লাটুন (৩৯৫ জন) বিজিবি। এছাড়াও প্রতিটি উপজেলায় জোরদার ছিল র্যাবের টহল।
পাবনার ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ১৪ লাখ ৪৩ হাজার ৮৬৩ জন। ৫২৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর আগে সদর ও সুজানগর উপজেলার ২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


কোন মন্তব্য নেই