পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আগামী এক বছরের জন্যে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৭ই মার্চ বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক ও সাধারন সম্পাদক তাজুল ইসলাম এর সাক্ষরিত একটি প্যাডে লিখিত ভাবে জানানো হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম জানান, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটিতে সানাউল্লাহ সানি কে সভাপতি, মিরাজুল ইসলাম সাজু কে সহ-সভাপতি, শাকিল মিয়া শান্ত কে সাধারন সম্পাদক ও রিয়াজুল হাসানকে যুগ্ন সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কোন মন্তব্য নেই