Pabna



মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ঘটনায় পাকশী ইউপি চেয়ারম্যানের গ্রেফতার দাবিতে গণ অনশন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার রূপপুরে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকান্ডের বিচার দাবীতে গণ অনশন কর্মসূচী পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বুধবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ঈশ^রদীর মাহবুব স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত এই গণ অনশনে মুক্তিযোদ্ধা ছাড়াও ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ^াস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ ও নিহত মুক্তিযোদ্ধা সেলিমের পরিবারের সদস্যরা অংশ নেন। 
গণ অনশন কর্মসূচীতে নিহত মুক্তিযোদ্ধা সেলিমের পুত্র তন্ময় বলেন, পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বিশ^াস মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকান্ডের মূল হোতা। এনাম বিশ^াসের নির্দেশে তার সন্ত্রাসী পুত্র ও ভাতিজা মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যা করেছে। তার বাড়ি থেকে পুলিশ পিস্তল ও গুলি উদ্ধার করলেও অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করেনি।
ঈশ^রদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস বলেন, সরকার পুলিশ প্রশাসনকে অত্যাধুনিক প্রযুক্তি তুলে দিয়েছে। এরপরেও কেন একজন মুক্তিযোদ্ধা হত্যাকান্ডের কোন সুরাহা হচ্ছে না এটা আমাদের বোধগম্য নয়। 
ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ^াস বলেন, সেলিমের মত একজন দুঃসাহসী মুক্তিযোদ্ধা, যিনি আওয়ামীলীগকে সংগঠিত করতে আজীবন কাজ করেছেন, তাকে নিজ বাড়ির সামনে হত্যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান দিয়েছেন। মুক্তিযোদ্ধা হত্যার বিচার তিনি করবেন এ বিশ^াস আমাদের রয়েছে।
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু বলেন, রূপপুর পারমানবিক প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা লুটপাটে এনাম বিশ^াসকে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যা করা হয়েছে। অবিলম্বে এনাম বিশ^াসকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে মুক্তিযোদ্ধা সেলিম মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার সময় আততায়ীর গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে তন্ময় বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর থেকে মুক্তিযোদ্ধা সেলিমের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে পাবনায় ধারাবাহিক কর্মসূচী পালন করছেন মুক্তিযোদ্ধারা।

কোন মন্তব্য নেই