ভাঙ্গুড়ায় সন্তানদের চাহিদা মেটাতে ব্যর্থ কৃষক বাবার আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাঙ্গুড়ায় সেলিম হোসেন (৪৫) নামে এক অভাবী কৃষক গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামের এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে।
পার ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের সংসার। পরিবারে অভাব অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সে কিডনী রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঘটনার দিন আগামী ঈদ উপলক্ষ্যে ছেলে মেয়ের নানা রকমের চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্য়ায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের (আড়া) ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি আতœহত্যা করেন।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকালে লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই