পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। পাবনা জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনিকে আহবায়ক করে পাবনা জেলা যুবলীগের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ কেন্দ্রিয় সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ স্বাাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক ও সাবেক সহসভাপতি মো. শেখ শাকিরুল ইসলাম রনিকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, ফাহিমুল কবির শান্তুু, শেখ লালু, আব্দুল আল মামুন বাবু, মামুন হায়দার রনি, শাহিনুর রহমান পলাশ, ওসমান গনি, আরিফুল রহমান টিংকু, ফজলে শাহরিয়ার বিপু, সৌহাদ্য বসাক সুমন, রাজ আহমেদ রনি, নাসির উদ্দিন শুভ, আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচ এম হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদুর রহমান তারেক, একরাম হোসেন, মো: আহসানল্লাহ ও মাহবুবুর রহমান মামুন। আগামী তিন মাসের মধ্যে এই কমিটি সকল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করবে বলে চিঠিতে বলা হয়।
এদিকে পাবনা জেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করায় বৃহস্পতিবার রাতেই আনন্দ মিছিল বের করে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। নতুন কমিটি উপহার দেওয়ায় যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই