Pabna



বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-নগরবাড়ি মহাসড়কের আমিনপুর থানার বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার দুপর একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও, চালক ও সহযোগী পলাতক রয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে কাশীনাথপুর থেকে তিন মোটর সাইকেল আরোহী পাবনা-নগরবাড়ি মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক যার নম্বর (ঢাকা মেট্রো ট ১৩-৩৫৪২) পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
্ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ট্রাকের চালক ও সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই