পাবনায় আরো দুইজনের করোনা শনাক্ত, জেলায় আক্রান্ত ১০

পাবনা জেলার সুজানগর ও সাঁথিয়ায় নতুন করে আরো দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজন নারায়ণগঞ্জ এবং অন্যজন ফরিদপুর জেলা থেকে এসেছেন বলে জানা গেছে।
এর আগে গতকাল ২৮ এপ্রিল পাবনায় চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব) রয়েছেন। অন্য তিনজন রোগীর মধ্যে একজন পাবনা সদর এবং দুইজনের বাড়ি ভাঙ্গুরা উপজেলায়।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০।
কোন মন্তব্য নেই