Pabna



উপসর্গ ছাড়াই বেড়া প্রশাসনের এক জনের মৃত্যু, করোনা ভয়ে ৪ জন কোয়ারিন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
কোন উপসর্গ ছাড়াই বুধবার দুুপুরে পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের এক কর্মচারী মারা গেছেন। মৃত ব্যক্তি হলেন বেড়া উপজেলা কাযালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন (৪৮)। তার বাড়ী সুজানগর উপজেলার বনকোলা গ্রামে। আনোয়ার হোসেনের সহযোগী চার কর্মকর্তা কর্মচারীকে হোম কোয়ারিন্টাইনে পাঠানো হয়েছে। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, আনোয়ার হোসেন উপজেলা প্রশাসনের হোষ্টেলে বসবাস করতেন, বুধবার বেলা দুইটার দিকে হঠাৎ করে তিনি হোষ্টেলে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। করোনা বা কোন রোগে আক্রান্তের কোনও লক্ষণ নেই, সে সম্পুর্ন সু:স্থ মানুষ। তাই তার মৃত্যুতে শংকিত হয়ে পড়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা বলে উল্লেখ করেন ইউএনও। 
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সরদার মিলন মাহমুদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে আনোয়ার মারা যাওয়ার কারণে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা যায়নি। “তবে আমরা কোভিড-১৯ পরীক্ষার জন্য তার সংস্পর্ষে আসা সকলের নমুনা সংগ্রহ ককরা হয়েছে বলেও জানান ডা. মিলন। 

কোন মন্তব্য নেই