Pabna



স্বাস্থ্য বিধি না মেনে চাটমোহরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভীড়

চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
পাবনার চাটমোহরে করোনা ভাইরাস প্রতিরোধে মানা হচ্ছে না কোন প্রকার স্বাস্থ্য বিধি বা  নিরাপদ সামাজিক দুরত্ব। টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লেগে থাকছে। সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুসহ নারী-পুরুষের লম্বা লাইন। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। বিষয়টি নিয়ে প্রশাসনের কোন তৎপরতা নজরে আসেনি। 

পৌর শহরের বালুচর খেলার মাঠে গিয়ে দেখা যায়, শতশত নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। একটি ট্রাকের উপর থেকে টিসিবির ডিলার পণ্য বিক্রি করছেন। দীর্ঘ লাইনে কোন রকম দুরত্ব নেই। শরীরের সাথে শরীর লাগালাগি করে দাঁড়িয়ে সবাই। স্থানীয়ভাবে প্রশাসন কোন প্রকার পদক্ষেপ নেয়নি। 

ক্রেতারা জানান, ভোর থেকেই টিসিবির পণ্য কিনতে তারা লাইনে অপেক্ষা করছেন। করোনাভাইরাসের ঝুঁকি থাকা সত্বেও মানুষ ঘরে থাকছেন না। বেরিয়ে পড়ছে হাট-বাজার, রাস্তা-ঘাটে। এরই ধারাবাহিকতায় টিসিবির পণ্য কিনতে শতশত মানুষ একত্রিত হচ্ছেন। অধিকাংশ মানুষের মুখে কোন মাস্ক নেই। সামাজিক দুরত্ব মানার জন্য উপজেলা প্রশাসন বারবার প্রচার চালালেও, তা যেন কেউই মানছেন না। এদিকে উপজেলায় ৩ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে। পাশাপাশি এই বিষয়টির দিকে কারো কোন প্রকার নজরদারী নেই। সচেতনবাসীর দাবী প্রশাসনিক ভাবে নজরদারী বাড়ানো দরকার। 

কোন মন্তব্য নেই