সাঁথিয়ায় ৬ কেজি গাজাসহ ২ যুবক গ্রেফতার
সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় রবিবার সকালে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকরা হলো উপজেলার সাটিয়াকোলা গ্রামের মৃত শুকুর প্রামানিকের ছেলে ইমদাদুল হক(৪২) ও একই গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে সাইফুল ইসলাম(৩০)।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাটিয়াকোলা গ্রামের ইমদাদুল হক ও সাইফুল ইসলামের বাড়িতে পাবনা জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো ২ প্যাকেটে ৬ কেজি গাজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই