Pabna



পাবনা প্রেসক্লাবে কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা সম্রাট'র পিপিই প্রদান

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান সিরাজ সম্রাট'র পক্ষ থেকে পাবনা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীদের জন্য স্বাস্থ্য উপকরণ সামগ্রী পিপি ও সার্জিক্যাল মাস্ক উপহার হিসেবে পৌছে দেয়া হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের হাতে সম্রাটের পক্ষে স্বাস্থ্য উপকরণ তুলেদেন ওই এলাকার নেতা-কর্মীরা।
এ সময় পাবনা প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই