Pabna



বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ছাত্র কল্যাণ ফাউন্ডেশন ও বারেক স্পোটিং ক্লাব। 
শুক্রবার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে প্রধান অতিথি হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

এ সময় আরো উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন,অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বারেক এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সজিবুর রহমান সবুজ, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 


কোন মন্তব্য নেই