Pabna



চাটমোহরে করোনা সন্দেহে বাবাকে বস্তায় ভরে ফেলে রেখে গেল ছেলেরা

চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনায় করোনা আক্রান্ত সন্দেহে বস্তায় ভরে এক ব্যক্তিকে গ্রামের বাড়িতে ফেলে চলে গেছে তার দুই ছেলে। মঙ্গলবার (২৬ মে) ভোরে পাবনার চাটমোহর উপজেলায় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি মারা যান। 

ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর দক্ষিণপাড়া গ্রামের রফিক মুসুল্লী (৪৮) চট্টগ্রামের চট্টগ্রামের মাঝির হাটে থাকা তার দুই ছেলে রাসেল মুসুল্লী ও জাহিদ মুসুল্লীর কাছে থাকতেন। ঈদের দিন অসুস্থ হয়ে পড়লে তার দুই ছেলে রফিক মুসুল্লীকে বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে। ফেলে যাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় বিকাল ৩টার দিকে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘করোনা সন্দেহে রফিক মুসুল্লীর দুই ছেলে বস্তবন্দী করে তাকে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে ফেলে রেখে চলে যায়। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। ডায়াবেটিস ও অ্যাজমার রোগী ছিলেন।

কোন মন্তব্য নেই