পাবনা-সিরাজগঞ্জের সীমান্তবর্তী যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদী থেতে অজ্ঞাত এক নারীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র বর্মন জানান, মঙ্গলবার শাহজাদপুর উপজেলার পোর্জনা ইউনিয়নে ভাটপাড়া এলাকার যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জয়ন্ত চন্দ্র বর্মন আরো জানান, নিহতের পরনে ছিল ধূসর সাদা-কালো রঙয়ের ছোট ছোট প্রিন্টের পাজামা, এবং লাল-খয়েরি রঙয়ের জামা ছিল। ধানা করা হচ্ছে পাবনার কোন অঞ্চল থেকে মরদেহটি ভেসে আসতে পারে।

কোন মন্তব্য নেই