সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনার সাঁথিয়ায় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম আলাভী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (২৪ মে) দিবাগত রাতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আবাসিক ভবনের দ্বীতিয় তলার ছাদে ঘটনাটি ঘটে।
আরিফুল সাঁথিয়ার কাশিনাথপুরস্থ পাবনা পল্লী বিদ্যুৎ -২ এর স্টোর কিপার আনোয়ারুল হকের ছেলে। তাদের বাড়ি রাজশাহী বোয়ালিয়া উপজেলার বালিয়াপুকুর গ্রামে।
সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরিফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ছেলেটি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভূগতেছিলেন।
সোমবার দিবাগত রাতে বাসার দ্বীতিয় তলার ছাদের রডের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে ঈদের দিন মঙ্গলবার (২৫ মে) সকালে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আলভি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, সকালে তার মারা যাওয়ার বিষয়টি শুনেছি। যতদূর শুনেছি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কিন্তু কেউ কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কথাও বলছেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর (চলতি) আতিউর রহমান বলেন, আমি আরিফুল ইসলামের মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমি এখনি তার বিভাগের শিক্ষদের সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হব।

কোন মন্তব্য নেই