Pabna



পাবনায় গত ২৪ ঘন্টায় আরো ১৩ জন নতুন করোনা সনাক্ত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় গত ২৪ ঘন্টায় আরো ১৩ জন নতুন করে করোনা সনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সাজন অফিস। এর মধ্যে পাবনা সদরে ৩ জন, ঈশ্বরদী উপজেলায় ৬জন, সুজানগর উপজেলায় ২জন, আটঘরিয়া ও সাথিয়া উপজেলায় ১ জন করে করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট  জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেল। 

পাবনার সিভিল সাজন অফিসের গঠিত কন্ট্রোল রুম থেকে ডা: আব্দুর রহিম এই তথ্য নিশ্চিত করেন। ক্রমেই পাবনায় বাড়ছে করোনা রোগী সনাক্তের পরিমান। পাবনা জেলার ১৭৪ জনের নমুনা নিয়ে পাঠানো হলে ১২ জনের করোনা সনাক্তের খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই