বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা ও বই প্রতিস্থাপনসহ সুবিধাভোগীর মাঝে চেয়ারম্যান মিরোজ’র বই বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা এবং পুরাতন ভাতার বই প্রতিস্থাপন সহ মোট ২২১ জন এর মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে চেয়ারম্যান মোঃ মিরোজ হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ২৫শ টাকার প্রনোদনাসহ আমার ইউনিয়নে নগদ টাকা, চাউল আলু, ডাউল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেশে মাসুমদিয়া ইউনিয়নের সকল গরীবকে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যই দরিদ্রদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
চেয়ারম্যান আরো বলেন, আপনারা সবাই সামাজিক দূরুত্ব বজায় রাখুন সকলেই সচেতন থাকুন তাহলে আমরা করোনাকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। এ সময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই