ছাত্রলীগ নেতা তাজুল’র সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক’র নির্দেশনায় তার উদ্যোগে শহরের মালিগলি স্কুলের সামনে থেকে এসব প্রচারণা ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি।
এ সময় তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসকে ভয় না করে সচেতন হয়ে সবাইকে চলতে হবে। আর সরকারের দেওয়া বিধি নিষেধ ও স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে হবে। তাছাড়া জরুরী কাজ ব্যতীত সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে পাবনা জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ইতোমধ্যে খাদ্য সামগ্রী ও কাচা সবজি বিতরণ, কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে যে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এটি আগামী তিন দিন পাবনা সদরের বিভিন্ন এলাকায় এসব প্রচারণা ও লিফলেট বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অনিক আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, প্রচার সম্পাদক সাদ্দাম, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মীর অয়াকিল, সদস্য এনামুল হক সৈকত, স¤্রাট ও শাওন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কোন মন্তব্য নেই