Pabna



চাটমোহরে বাক প্রতিবন্ধী কিশোরী শ্লীলতাহানীর শিকার

চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে বাক প্রতিবন্ধী কিশোরীকে এক বৃদ্ধ শ্লীলতাহানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
জানা যায়, ওই গ্রামের জৈনক ব্যাক্তির বাক প্রতিবন্ধী মেয়ে (১৬) শনিবার সকালে বাড়িতে একা ছিলো। এ সময় পাশের বাড়ির সোনা মিয়ার ছেলে ময়লাল হোসেন (৬০) ওই বাড়িতে গিয়ে মেয়েটির শ্লীলতাহানী করে। বিষয়টি জানাজানি হলে এলাকার প্রভাবশালী আমজাদ মহসিন গং ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রাতেই কথিত শালিস বসায়। কিন্তু এলাকাবাসীর কারণে সমাধান করতে পারেনি। 

সূত্র জানায়, মীমাংসার কথা বলে আমজাদ মহসিন গং জনৈক মালেকা খাতুনের মাধ্যমে ময়লালের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। সোমবার এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলেও শ্লীলতাহানীর শিকার মেয়ে ও তার মাকে পাওয়া যায়নি। তারা কোথায় গেছে কেউ বলতে পারেনি। 
ওই গ্রামের বাসিন্দা হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার জানান, ঘটনা সত্য। মা ও মেয়েকে পেলেই অইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন জানান, আমি শুনেছি। এ ঘটনা ঘটলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কথিত শালিসকারক স্থানীয় ইউপি সদস্য মহসিন আলী মোবাইল ফোনে বললেন, আমি খোঁজ নিয়ে সন্ধ্যায় আপনার সাথে কথা বলবো।
চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জানান, কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই