করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে গাজীপুরে আটঘরিয়ার এক ব্যাক্তির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ভাইরাসের লক্ষন নিয়ে গাজীপুরে কর্মরত মোকারম হোসেন (৩৫) নামের আটঘরিয়া উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত মোকারম হোসেন উপজেলার একদন্ত ইউনিয়নের বেলদহ গ্রামের কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আব্দুস ছাত্তার এর ছেলে। সে গাজীপুর জেলায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন জানান, নিহতের লাশ ঢাকা থেকে রওনা হয়েছে এলাকায় পৌঁছলে ষাটগাছা গোরস্থানে প্রশানের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

কোন মন্তব্য নেই