Pabna



সুপ্রিমকোর্টের আইনজীবী ঈশ্বরদীর সন্তান এ্যাডঃ রবিউল আলম বুদু অসুস্থ; হাসপাতালে ভর্তি

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও ঈশ্বরদীর সাহাপুর গ্রামের সন্তান এ্যাডভোকেট রবিউল আলম বুদু  রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের ভর্তি হয়েছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন  বলে এ্যাডভোকেট বুদুর একাধিক সহকর্মী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।  


সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম বুদু গত ২৬ মে ঈশ্বরদীর সাহাপুরের নিজ বাড়ি থেকে ঢাকার বাসায় যান। এরপর থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করেন। শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 


রবিউল আলম বুদুর ছোট ভাই আশরাফুজ্জামান উজ্জল বলেন, শারীরিক অসুস্থতার কারণে ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে করোনায় আক্রান্তের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আজ সন্ধ্যায় বিষয়টি তিনি জানাবেন। 


উল্লেখ্য, রবিউল আলম বুদু ঈশ্বরদী আটঘরিয়া আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ঈদের আগে ঈশ্বরদীতে আসেন। ঈদ শেষে ২৬ মে তিনি ঈশ্বরদী থেকে ঢাকায় ফিরেন। 

কোন মন্তব্য নেই